আগামী ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারী

আগামী ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারী

 আজ ২৪ অক্টোবর ২০২৬ বিকালে একটি জনসংযোগ কর্মসূচিতে এ ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। এ সময় তিনি বলেন “বাংলাদেশে একটি গণআন্দোলন হয়েছে তারপর সাধারণ মানুষ একটি নির্বাচন পেয়েছে যেখানে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে বিএনপি সরকার”।

তিনি আরও বলেন, “এ সরকার ব্যর্থ হয়েছে। তারা মধ্যপ্রাচ্য যুদ্ধের অজুহাতে তিনবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে যার ফলে যেসব বেকার ছেলেরা উবার,পাঠাও রাইড শেয়ার করে নিজের সংসার চালাতো তারা চরম বিপাকে পড়েছে। এই সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে, চাঁদাবাজি রুখতে ব্যর্থ হয়েছে। আপনারা যদি খেটে খাওয়া মানুষ হিসেবে বিপাকে পড়েন তাহলে আগামী ৩০ তারিখ (৩০ অক্টোবর ২০২৬) চলে আসুন শাহবাগে, আপনারা যদি চাঁদাবাজির শিকার হন তাহলে ৩০ তারিখে চলে আসুন শাহবাগে। আমরা কোন দলীয় পরিচয়ে ঐদিন কাউকে চাই না।”

এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর সমালোচনা করে বলেন, “যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে পকেট ভারী হয়েছে জ্বালানিমন্ত্রীর।”

আরও বলেন “আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন যিনি কখনো জ্বালানি মন্ত্রী হিসেবে, কখনো আইনমন্ত্রী হিসেবে আবার কখনো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।”

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.